ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

৪.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ মে, ২০২৩,  6:08 PM

news image

প্রতিবেশী দেশ মিয়ানমারে আঘাত হেনেছে ভূমিকম্প। সোমবার (২২ মে) সকালে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫। অবশ্য ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সোমবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে রিখটার স্কেলে ৪.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে সোমবার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে মিয়ানমারে এই ভূমিকম্প আঘাত হানে। এনসিএস অনুসারে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে। সর্বশেষ এই কম্পনের পর এ নিয়ে চলতি মাসে দ্বিতীয় দফায় ভূমিকম্পে কাঁপল মিয়ানমার। এর আগে গত মে মাসের শুরুতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্প হয়েছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে হওয়া সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ২। এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষে দিকে মিয়ানমারে মাঝারি মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় বিকেলের দিকে দেশটির আয়াবতী ও রাখাইন রাজ্যে এ দুই ভূমিকম্প আঘাত হানলেও কম্পন অনুভূত হয়েছিল বাংলাদেশের কক্সবাজারেও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম