ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

৪ শর্ত মানলেই লাখো দর্শকের কাছে পৌঁছাবে প্রোফাইল ও পেজ

#

আইটি ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৫,  5:01 PM

news image

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এনেছে বড় ধরনের নতুন আপডেট। এই আপডেটের ফলে ব্যবহারকারীদের প্রোফাইল ও পেজকে নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দেবে ফেসবুক নিজেই। তবে এর জন্য মেনে চলতে হবে চারটি সুনির্দিষ্ট শর্ত। বিশেষজ্ঞরা বলছেন, এই নিয়মগুলো মেনে চললে কনটেন্ট ক্রিয়েটররা সহজেই ফলোয়ার বাড়াতে পারবেন এবং আয়ের নতুন সুযোগ তৈরি হবে।

চার শর্ত হলো—

. মূল কনটেন্ট তৈরি করা:

অন্যের কনটেন্ট কপি না করে সম্পূর্ণ মৌলিক ভিডিও, লেখা বা অন্যান্য কনটেন্ট প্রকাশ করতে হবে।

২. শেয়ারযোগ্য কনটেন্ট বানানো:

তথ্যবহুল, মজার বা উপকারী কনটেন্ট তৈরি করতে হবে যাতে দর্শক স্বেচ্ছায় অন্যদের সঙ্গে শেয়ার করতে আগ্রহী হন।

৩. ফেসবুকের নীতিমালা মেনে চলা:

অন্যের ভিডিও বা ছবি ব্যবহার, ঘৃণা ছড়ানো বা নেতিবাচক কনটেন্ট তৈরি করলে মনিটাইজেশন হারানোর ঝুঁকি থাকবে।

৪. রিলসে গুরুত্ব দেওয়া (বোনাস শর্ত):

ফেসবুকের দাবি, লং ভিডিওর তুলনায় রিলস দ্রুত নতুন দর্শকের কাছে পৌঁছে যায়। তাই ধারাবাহিকভাবে আকর্ষণীয় ও মানসম্মত রিলস তৈরি করলে প্রোফাইল বা পেজ দ্রুত বৃদ্ধি পাবে। ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকের এই নতুন আপডেট কনটেন্ট ক্রিয়েটরদের জন্য গেম চেঞ্জার হতে পারে। নিয়ম মেনে মৌলিক কনটেন্ট, বিশেষত রিলস ভিডিও তৈরি করলে সহজেই লাখো দর্শকের কাছে পৌঁছানো সম্ভব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম