ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

৪ দিন পর বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

#

নিজস্ব প্রতিনিধি

২৫ অক্টোবর, ২০২৩,  5:54 PM

news image

দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিন বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। সকাল থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দর এলাকায় দুই দেশে প্রবেশের অপেক্ষায় শত শত পণ্য বোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে। এ দিন ভারত ভ্রমণ শেষে পাসপোর্ট যাত্রীদের দেশে ফিরে আসারও উপচে পড়া ভিড় দেখা গেছে। ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড এফওয়াডিং এজেন্টস ষ্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী সমকালকে বলেন, দুর্গাপূজা শেষে বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার রাতে স্লটের কোনো ট্রাক আসেনি পেট্রাপোল বন্দরে। আজ রাতে স্লটের ট্রাক আসবে। আজ কিছু মাল ভারতে থেকে বাংলাদেশে রপ্তানি হবে, আগামীকাল বৃহস্পতিবার রপ্তানি বাড়বে। বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার আব্দুল আজিজ বলেন, দুর্গাপূজা শেষে বুধবার সকাল থেকে দুদেশের মধ্যে বাণিজ্য শুরু হয়েছে। সকাল থেকে ১৫টি ট্রাকে ভারতে পণ্য রপ্তানি হয়েছে তবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে কোনো ট্রাক বেনাপোল বন্দরে এখনও আসেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম