ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

৪ জেলায় অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২২,  8:29 PM

news image

বগুড়া, টাঙ্গাইল, লালমনিরহাট, ঠাকুরগাঁও জেলায় অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। হাইকোর্টের বেঞ্চটি আগামী সাত দিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে ওই সব জেলার জেলা প্রশাসকদের প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।

পাশাপাশি আগামী দুই সপ্তাহের মধ্যে অবৈধ ইটভাটার তালিকা তৈরি করে দাখিল করতে বলা হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ তথ্য নিশ্চিত করেছেন। ইটভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩-এর অধীনে চার জেলার অবৈধ ইটভাটা বন্ধে তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা তাদের কাছে চার সপ্তাহের মধ্যে জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। লাইসেন্স ছাড়া কোনো ইটভাটা স্থাপন করা যাবে না—এমন বিধান থাকা সত্ত্বেও সারাদেশে এগুলোর বিস্তার অব্যাহত রয়েছে। এ বিষয়ে এক দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে ৬ নভেম্বর রিটটি দাখিল করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম