ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

৪৭১ জন শিক্ষক নিয়োগের সুপারিশ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২২,  9:31 PM

news image

শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের (এনটিআরএ) বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় ৪৭১ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সোমবার রাতে এনটিআরসিএ’র চেয়ারম্যান মো. এনামুল কাদের খানের সই করা অফিস আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) ভোকেশনাল কর্মসূচির জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের (এনটিআরএ) বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ৫৯১ জন প্রার্থীর পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন চলমান অবস্থায় নিয়োগ সুপারিশ প্রদানের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে গত ১৮ এপ্রিলের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সোমবার ( ২৫ এপ্রিল) ৪৭১ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে এনটিআরসি । প্রার্থীদের এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ইতোমধ্যে জানানো হয়েছে। ১২০ জন প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফরম জমা না দেয়ায় নিয়োগ সুপারিশ করা হয়নি। আগামী ১২মে’র মধ্যে ভিআর ফরম জমা দিলে তাদের নিয়োগের সুপারিশ করা হবে। এ সময়ের মধ্যে ভিআর ফরম জমা না দিলে প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে। আর নিয়োগ সুপারিশ পাওয়া ৪৭১ জন প্রার্থীকে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি নিয়োগ দেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম