ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

৪৬ বছর পর পাকিস্তান ক্রিকেটে বিরল নজির

#

স্পোর্টস ডেস্ক

০৪ আগস্ট, ২০২৬,  4:59 PM

news image

ফর্মের তুঙ্গে থাকা সত্ত্বেও পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেওয়ার পরও দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা হয়নি তার। এতে পাকিস্তান ক্রিকেটে ৪৬ বছর পর একটি বিরল ঘটনার জন্ম হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ ১৯৭৯-৮০ সালে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে পাঁচ উইকেট নেওয়ার পরও এহতেশামউদ্দিনকে পরের টেস্টের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর আর কোনো পাকিস্তানি বোলারের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেনি।

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ২২ রানে ৫ উইকেট নেন আব্বাস। প্রথম ইনিংসেও ৬৩ রানে ৩ উইকেট শিকার করেন তিনি। ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স করলেও দলটি ৯০ রানে ম্যাচ হেরে যায়।

দ্বিতীয় টেস্টের ভেন্যু পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালের উইকেট বিবেচনায় নিয়ে অতিরিক্ত একজন স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। সে কারণেই আব্বাসকে একাদশের বাইরে রাখা হয়েছে।

টসের সময় পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, এখানকার কন্ডিশন প্রথম টেস্টের চেয়ে ভিন্ন। তাই দলে একজন অতিরিক্ত স্পিনার অন্তর্ভুক্ত করা হয়েছে।

আব্বাসের পাশাপাশি দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন আমের জামাল ও খুররম শাহজাদ। তাদের জায়গায় অভিষেক হয়েছে আওয়াইস জাফর ও উবাইদ শাহর। অন্যদিকে, চোট কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার আবদুল্লাহ শফিক, যিনি প্রথম টেস্টে সেঞ্চুরিয়ান শান মাসুদের জায়গা নিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম