ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি চলতি মাসেই

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২১,  10:18 PM

news image

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি চলতি নভেম্বরেই আসতে পারে। এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন আজ রবিবার বলেছেন, ৪৪তম বিসিএস’র চাহিদা আগামী দু-একদিনের মধ্যে পাওয়ার কথা রয়েছে। চাহিদা পেলে দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নতুন বিসিএস পরীক্ষায় বয়সের সময়সীমা শিথিলতার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো নির্দেশনা দেয়নি বলেও জানান তিনি। তিনি বলেন, আমাদের সব প্রস্তুতি চূড়ান্ত।

চাহিদা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। নতুন এ বিসিএস পরীক্ষায় বয়সের কোনো শিথিলতা থাকছে না। স্বাভাবিক নিয়ম অনুসরণ করে আগ্রহী প্রার্থীদের কাছে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন চাওয়া হবে। পরিস্থিতির কারণে গত দুই বছর সরকারি নিয়োগ কার্যক্রম স্থগিত থাকলেও বয়স সময়সীমার বিষয়ে কোনো শিথিলতা থাকছে না। ৪৪তম বিসিএসে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের অভিযোগ, করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর সরকারি নিয়োগ পরীক্ষা বন্ধ ছিল। অনেকে প্রস্তুতি নিয়েও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। দীর্ঘদিন নিয়োগ কার্যক্রম স্থগিত থাকায় বর্তমানে একসঙ্গে অনেক প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হচ্ছে ফলে আগ্রহ থাকলেও সব পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। তার ওপর অনেকের সরকারি চাকরির বয়স প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তাদের অনেকে ৪৪তম বিসিএস পরীক্ষার জন্য অপেক্ষা করছেন। এ বিসিএস পরীক্ষায় প্রার্থীদের আবেদনের বয়স কিছুটা শিথিলতা করলে অনেকেই অংশগ্রহণ করার সুযোগ পাবেন। এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, সরকারি অন্যান্য পরীক্ষা স্থগিত থাকলেও করোনা পরিস্থিতির মধ্যে পিএসসির সব নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বয়স শিথিলতার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হলে স্বাভাবিক নিয়মে পরবর্তী বিসিএস পরীক্ষা সম্পন্ন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম