ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

৪৩ দিনেই একাই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে বিশ্বরেকর্ড

#

১১ জুলাই, ২০২৬,  5:25 PM

news image

কোনো ধরনের সহায়তা ছাড়াই একাই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন মার্কিন নাগরিক কেলসি ফেন্ডলার। এই কীর্তি গড়া প্রথম মার্কিন নারী হিসেবেও ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি।


আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই পর্যন্ত প্রায় ২ হাজার ৪০০ মাইল দীর্ঘ সমুদ্রপথ একাই অতিক্রম করেন কেলসি। গত ২১ মে ক্যালিফোর্নিয়ার মন্টেরি থেকে ২১ ফুট দীর্ঘ একটি নৌকায় যাত্রা শুরু করে টানা ৪৩ দিন ১৭ ঘণ্টা ৫৫ মিনিট সমুদ্রে কাটানোর পর ৩ জুলাই রাতে তিনি হাওয়াই উপকূলে পৌঁছান।


এই সাফল্যের মাধ্যমে কেলসি নারীদের আগের ৮৬ দিনের রেকর্ড ভেঙে দেন। পাশাপাশি এই রুটে পুরুষদের দ্রুততম ৫২ দিনের রেকর্ডও অতিক্রম করে প্রশান্ত মহাসাগরের এই পথ সবচেয়ে কম সময়ে এককভাবে পাড়ি দেওয়ার নতুন বিশ্বরেকর্ড গড়েন।


এ ছাড়া ক্যালিফোর্নিয়া-হাওয়াই রুট এককভাবে সফলভাবে অতিক্রম করা সর্বকনিষ্ঠ নারী হিসেবেও নতুন রেকর্ড গড়েছেন কেলসি ফেন্ডলার।


দীর্ঘ এই যাত্রায় তাকে সম্পূর্ণ একাই প্রতিকূল আবহাওয়া, উত্তাল ঢেউ এবং সমুদ্রের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। তার এই সাফল্য একক সমুদ্রযাত্রার ইতিহাসে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

তথ্য সূত্র- টাইমস এন্টারটেইনমেন্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম