ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

৪১৩ রানে অলআউট বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৯ মে, ২০২৬,  8:24 PM

news image

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয়েছে টাইগাররা। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরুতে দারুণ ব্যাট করতে থাকা লিটন দাসের ইনিংস শেষ হয় ৩৩ রানে। ৬৭ বলে ৫টি চারে মোহাম্মদ আব্বাসের বলে আউট হন তিনি। এর পর এই পেসারের বলেই ১০ রানে ফিরে যান মেহেদী হাসান মিরাজ। লাঞ্চের পর প্রথম ওভারেই আউট হন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। শাহীন শাহ আফ্রিদির বলে বোল্ড হওয়া এই তারকা ১৭৯ বলে ৮টি চারে ৭১ রান করেন। এরপর এবাদত হোসেন শূন্য রানে ফিরলে ৫ উইকেট পূরণ করেন আব্বাস। শেষদিকে তাসকিন আহমেদের ক্যামিওতে দলীয় চারশ পার হয় বাংলাদেশের। দলের শেষ ব্যাটার হিসেবে আউট হওয়া এই পেসার ১৯ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৮ রান করেন। তিনি আফ্রিদির শিকার হন। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫টি উইকেট পান আব্বাস। আফ্রিদি ৩ উইকেট দখল করেন। এর আগে বাংলাদেশ প্রথম দিন টস হেরে ব্যাট করতে নেমে ৮৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০১ রানে শেষ করেছিল। মুশফিকুর রহিম ৪৮ ও লিটন দাস ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। সেঞ্চুরি পেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১০১)। আর ৯১ রানে আউট হন অভিজ্ঞ মুমিনুল হক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম