ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন

৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের

#

স্পোর্টস ডেস্ক

২৪ নভেম্বর, ২০২৫,  5:21 PM

news image

৪০ বছর বয়সেও যেন থামার নাম নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। বাইসাইকেল কিকে গোল করে আবারও আলোচনায় এলেন তিনি। সৌদি প্রো লিগে আল-খালিজের বিপক্ষে ‘বুড়ো’ রোনালদো দেখালেন তারুণ্যের ঝলক, যেই গোলটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। গতকাল রাতে রিয়াদের আল-আওয়াল পার্কে আল-খালিজকে ৪-১ ব্যবধানে হারিয়েছে আল-নাসর। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে রোনালদোর অসাধারণ বাইসাইকেল কিকে করা গোলটি। এটি তার ক্যারিয়ারের ৯৫৪তম গোল, যা মনে করিয়ে দিয়েছে ২০১৮ চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে করা বিখ্যাত সেই গোলের কথা। এর আগে আল-নাসরের হয়ে গোল করেন জোয়াও ফেলিক্স ৩৯ মিনিটে, ওয়েসলি রিবেইরো ৪২ মিনিটে এবং সাদিও মানে ৭৭ মিনিটে। আল-খালিজের হয়ে একমাত্র গোলটি আসে ৪৭ মিনিটে মুরাদ আল-হাওসাউইয়ের পা থেকে। সৌদি প্রো লিগের সর্বশেষ ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ভালো ছন্দে রয়েছে আল-নাসর। এই সময়ে রোনালদো করেছেন ১০ গোল। আল-খালিজকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে দলটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম