ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

৪০তলা ভবন থেকে ছিঁড়ে পড়ল লিফট, ৭ শ্রমিকের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২৩,  4:48 PM

news image

ভারতের মহারাষ্ট্রের থানেতে ৪০তলা এক নির্মাণাধীন ভবনের লিফট ছিড়ে পড়েছে। এতে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে পৌনে সাতটার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মেহেন্দ্র চৌপল, রুপেশ কুমার দাস, হারুণ সেখ, মিথিলেশ, কারিদাস ও সুনীল কুমার দাসের পরিচয় পাওয়া গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত বাকি একজনের পরিচয় মেলেনি।  এই ঘটনার দুঃখ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনা প্রসঙ্গে তিনি একটি শোকবার্তায় লেখেন, “মর্মান্তিক, থানেতে লিফট দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এদিকে ঘটনা প্রসঙ্গে থানা মিউনিসিপ্যাল করপোরেশনের এক কর্মকর্তা জানান, লিফটটি যখন ছিঁড়ে পড়ে, তখন তাতে সাতজন শ্রমিক ছিলেন। তাদের কেউই আর বেঁচে নেই। জানা গেছে, ভবনটির নাম রুনওয়াল কমপ্লেক্স। লিফটটি ছিঁড়ে পড়ে ভূগর্ভস্থ তৃতীয়তল বেসমেন্টে আটকে যায়। ভবনটির কাঠামো পুরোপুরি দাঁড়িয়ে গেছে। বর্তমানে সেটির ছাদে ওয়াটারপ্রুফিংয়ের কাজ চলছিল। এদিকে দুর্ঘটনার তদন্তে নেমেছে থানে পুলিশ। কী কারণে লিফটটি ছিঁড়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, লিফটের দড়ি ছিঁড়ে যাওয়াতেই এই বিপত্তি ঘটে। দুর্ঘটনার সময় ওপর থেকে শ্রমিকরা লিফটে করে নিচে নামছিলেন। সূত্র: ইন্ডিয়া টুডে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম