ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

৩ হাজার কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত

#

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২১,  4:49 PM

news image

‘চাকরি নয়, সেবা’ প্রতিপাদ্য সামনে রেখে পুলিশে প্রথমবারের মতো নতুন নিয়োগবিধি অনুযায়ী কনস্টেবল নিয়োগপ্রক্রিয়া গত শুক্রবার সম্পন্ন হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কনস্টেবল পদে মেধা ও শারীরিক দিক থেকে অধিকতর যোগ্য প্রার্থী নিয়োগের প্রক্রিয়া শুরু হয় গত ২৫ অক্টোবর।

৩ হাজার শূন্য পদের বিপরীতে আবেদন করেন ৩ লাখ ৩৮ হাজার ৫৩৪ জন। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হন ১ লাখ ১৭ হাজার ৬৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ১ লাখ ৬৩৪ জন ও নারী ১৬ হাজার ৪৩৪ জন। ২৩ হাজার ৬৯৭ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ২১ হাজার ৭৫৯ জন পুরুষ ও ১ হাজার ৯৩৮ জন নারী। উত্তীর্ণ ৭ হাজার ৪০০ প্রার্থীর মধ্যে কনস্টেবল পদে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন ৩ হাজার। কনস্টেবল নিয়োগ সম্পর্কে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর সুযোগ্য দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশকে উন্নত দেশের উপযোগী পুলিশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করেছি। এবারের কনস্টেবল নিয়োগ সে প্রক্রিয়ারই অংশ। এ জন্য বর্তমান নিয়োগবিধি সংশোধন করা হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম