ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

৩ হাজার আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২২,  8:04 PM

news image

বকেয়া বিল পরিশোধ না করায় রাজধানীর তিন হাজার আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযানে নেমেছে বিতরণ সংস্থা তিতাস। সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এই অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন তিতাসের রাজস্ব শাখার জিএম রশিদুল আলম। তিনি বলেন, রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ান বাজার থেকে সাতারকুল এলাকা পর্যন্ত প্রায় তিন হাজার আবাসিক গ্রাহকের বিল বকেয়া রয়েছে, বার বার তাগিদ দেয়ার পরও তারা বকেয়া পরিশোধ করছেন না। তবে বকেয়া পরিশোধ করলে তাদের সংযোগ দেওয়া হবে। তিনি জানান, ৪২টি দলে ভাগ হয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালাচ্ছে বিতরণ সংস্থা তিতাস। যদি একদিনে সব সংযোগ বিচ্ছিন্ন করা না যায় তাহলে অভিযান দ্বিতীয় দিনেও অভিযান চলবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম