ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

৩ সেঞ্চুরিতে বিশ্ব রেকর্ড গড়লেন স্যামসন

#

স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৪,  5:04 PM

news image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২৮৩ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১২০ রান করেছেন তিলক। তাছাড়া সেঞ্চুরি পেয়েছেন স্যামসনও। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪৮ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ১৩৫ রানের রেকর্ড গড়া জয়ে সেঞ্চুরি করে বড় অবদান রেখেছেন স্যামসন। ৫১ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ৫৬ বলে অপরাজিত ১০৯ রান এসেছে তার ব্যাট থেকে। যেখানে ৬ চার ও ৯ ছক্কার মার ছিল। চলতি পঞ্জিকা বর্ষে এটি তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি স্যামসনের। যা এর আগে করতে পারেনি আর কোনো ব্যাটার। টি–টোয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৩টি সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে গত ৮ নভেম্বর ডারবানে ১০৭ করেছিলেন স্যামসন। আর গত ১২ অক্টোবর হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ১১১ রান করেনো এই ওপেনার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম