ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

৩ ধরনের পানীয় যা খেলে শরীর থেকে বেরিয়ে যাবে দূষিত পদার্থ

#

লাইফস্টাইল ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২২,  4:54 PM

news image

বর্তমানে ডিটক্স পানীয়র কথা প্রায়ই লোক মুখে শোনা যায়। বিভিন্ন প্রসাধনী নির্মাতারাও দাবি করেন, তাদের পণ্য ব্যবহার করলে শরীর ডিটক্স হবে। কিন্তু এই ডিটক্স জিনিসটা আসলে কী? সহজ ভাষায় বললে, শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়াকেই ডিটক্সিকেশন বলা হয়। শরীর সুস্থ রাখতে ডিটক্সিকেশন খুবই জরুরি। বেশ কিছু খাবার ও পানীয়র মাধ্যমে শরীরের এই দূষিত পদার্থ বের করা সম্ভব। তবে জেনে নেয়া যাক কোন তিন ধরনের পানীয় আমাদের শরীরের দূষিত পদার্থ বের করে দিতে পারে।

বিট: রক্তস্বল্পতা ও রক্তচাপের সমস্যায় বিট খুবই উপকারী। বিটে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। নিয়ম করে রোজ সকালে বিটের রস পান করলে এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয়।

আপেল: ইংরেজিতে একটি প্রবাদ আছে রোজ একটি করে আপেল খেলে রোগব্যাধি থেকে মুক্ত থাকা যায়। আপেলে অ্যান্টি-অক্সিডেন্টের পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা আপনার শরীর ডিটক্সিকেশনে ভূমিকা রাখে। বিটের মতো আপেল দিয়েও তৈরি করতে পারেন পানীয়। তবে যাদের ডায়বেটিস আছে তাদের একটু সাবধানে খেতে হবে।

গাজর: শীতের অন্যতম সহজলভ্য সবজি হলো গাজর। গাজরে রয়েছে বিটা ক্যারোটিন যা আমাদের শরীরে গিয়ে ভিটামিনে রূপান্তরিত হয়। এই উপাদান চোখ ভাল রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর। এতে থাকা ভিটামিন এ আমাদের শরীরের দূষিত পদার্থ বের করে দিতে পারে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম