ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

৩ দিন পর যুবকের মরদেহ ফেরত দিচ্ছে বিএসএফ

#

নিজস্ব প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  6:53 PM

news image

দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক সাহাবুল হোসেন বাবুর মরদেহ চার দিনের মাথায় ফেরত দিচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। সোমবার (২০ ফেব্রুয়ারি) জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বাবু হিলি সীমান্তের ধরন্দা গ্রামের আবুল হোসেনের একমাত্র ছেলে। জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় সীমান্তে ধরন্দা এলাকার ২৮৫/২৫নং সাব-সীমানা পিলারের পাশ দিয়ে ভুলবশত ভারতের কুন্ডুপাড়া এলাকায় ঢুকে পড়ে বাবু। এ সময় বিএসএফ বাবুকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় বাবু। এদিকে তিনদিন পর সোমবার বিকেল সাড়ে ৪টায় হিলি চেকপোস্ট দিয়ে বাবুর মরদেহ বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশের হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম