ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

৩৫০০ জন প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে উফশী, হাইব্রীড জাতের বীজ ও রাসায়নিক সার

#

২১ ডিসেম্বর, ২০২২,  4:40 AM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ৩৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে উফশী, হাইব্রীড জাতের বীজ ও রাসায়নিক সার। আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি বিভাগের আয়োজনে ২০২২-২৩ রবি মৌসুমে ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী, হাইব্রীড জাতের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।

কলাপাড়া ইউএনও শংকর চন্দ্র বৈদ্য'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য রাখেন  ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমূখ। কৃষি বিভাগ সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় খাদ্য উৎপাদন বাড়াতে ও মাঠ পর্যায়ে কৃষি ব্যবস্থাপনা জোরদার করতে সরকারের কৃষি প্রনোদনার আওতায় ১৫০০ জন কৃষককে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের ব্রী-৬৭, ব্রী-৯২, ব্রী-৭৪, ব্রী ৮৯ ও বীনা-১০ জাতের ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) ও ১০ কেজি ডাই এমোনিয়াম ফসফেট (ড্যাপ) রাসায়নিক সার বিতরন করা হয়। এছাড়া ২০০০ জন কৃষককে বিএডিসি'র হাইব্রীড জাতের এসএল এইট-এইচ জাতের ২ কেজি করে বিনামূল্যে বীজ বিতরন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম