ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

৩১ ডিসেম্বর 'বই উৎসব' উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২১,  2:05 AM

news image

করোনা মহামারির কারণে নতুন বছরে সারাদেশে বই উৎসব করা সম্ভব না। তবে বছরের রীতি অনুযায়ী ২০২২ শিক্ষাবর্ষের জন্য বছরের প্রথম দিন বই দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হবে। আগামী ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব’ এর উদ্বোধন করবেন।

  পরদিন ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কার্যক্রম পরিচালিত হবে।  তবে একদিনে সব শিক্ষার্থীকে সব বিষয়ে নতুন বই দেওয়া সম্ভব হবে না। শিক্ষার্থীরা সবাই পর্যায়ক্রমে নতুন বই পাবে। প্রধানমন্ত্রীর কাছে থেকে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়ার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) গত ১৯ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে তিন শিক্ষার্থীরা তালিকা চেয়েছে। যাদের হাতে বই তুলে দেবেন প্রধানমন্ত্রী।  চিঠিতে ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মাধ্যমিক স্তরের নবম শ্রেণি বাদে প্রতি শ্রেণির একজন করে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণির মোট তিন শিক্ষার্থীদের ছবি, মোবাইল নম্বরসহ নামের তালিকা পাঠাতে বলা হয়।এদিকে বিনামূল্যের পাঠ্যবই ছাপাখানা পরিদর্শন করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘অতিমারির কারণে এ বছরও বই উৎসব করার মতো পরিস্থিতি আমাদের নেই। সব স্কুলেই ক্লাস ধরে ধরে বই বিতরণ করা হবে। যখন যে শিক্ষার্থীর বই পাওয়ার কথা সে সময় শিক্ষার্থীরা বই পাবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম