ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

৩০ বছর পর এই প্রথম নাগোরনো কারাবাখে গেল জাতিসংঘের টিম

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ অক্টোবর, ২০২৩,  4:43 PM

news image

নাগোরনো কারাবাখে জাতিসংঘের একটি টিম পৌঁছেছে। গত মাসে আজারবাইজান বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত অঞ্চলটি দখল করলে হাজার হাজার মানুষ পালিয়ে যায়। আজারবাইজানের প্রেসিডেন্টের একজন মুখপাত্র বলেছেন,  রবিবার সকালে নাগোরনো কারাবাখে জাতিসংঘের একটি টিম পৌঁছেছে। তাদের সেখানে আসার মূল কারণে মানবিক প্রয়োজনগুলো মূল্যায়ন করা।  মিশনে রয়েছেন জাতিসংঘের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা। আল জাজিরার খবর অনুসারে,  বৈশ্বিক সংস্থার কোনো টিম ৩০ বছরের  মধ্যে নাগোরনো কারাবাখে পা রাখলেন। এর আগে আর্মেনিয়া-আজারবাইজানের বিতর্কিত অঞ্চল নাগোরনো-কারাবাখে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ঘোষণা দেয় জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, অঞ্চলটিতে চলমান সহিংসতা নিয়ন্ত্রণের পাশাপাশি, সীমান্তে মানবিক বিপর্যয় ঠেকাতে কাজ করবেন শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা। সম্প্রতি, নাগোরনো কারাবাখ দখলে নেয় আজারবাইজানের সামরিক বাহিনী। এরপর থেকে অঞ্চলটি ছাড়তে শুরু করেন সেখানে বসবাসরত আর্মেনিয়ানরা। এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন সীমান্ত এলাকায়। এ ঘটনার পরপরই সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি জানায় আর্মেনিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম