ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

২-১ দিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২২,  9:19 PM

news image

দুই-একদিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সোমবার (২৯ আগস্ট) দুপুরে এ কথা বলেন তিনি। এর আগে পিসির চেয়ারম্যান এ বি এম আজাদ জানান, এখনই জ্বালানি তেলেন দাম কমানোর কোনো সিদ্ধান্ত হয়নি। ডিজেলের আমদানি শুল্ক কমানোর প্রভাব বুঝতে আরও কয়েকদিন সময় লাগবে বলেও জানান তিনি। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিপিসির চেয়ারম্যান বলেন, পেট্রোল পাম্প মালিকদের দাবির বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হবে। কোনো অনিয়ম হলে পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন বিপিসি চেয়ারম্যান। এর আগে পেট্রোল পাম্প মালিকদের সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে বিপিসি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন সংগঠনটির সভাপতি নাজমুল হক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম