ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

২ বছরের মধ্যে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বনিম্ন

#

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২২,  9:52 PM

news image

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে। গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে তা গিয়ে দাঁড়িয়েছে ৫৩২ দশমিক ৬৬ বিলিয়ন ডলারে। ২০২০ সালের জুলাইয়ের পর যা সর্বনিম্ন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। গত শুক্রবার পরিসংখ্যানমূলক ক্রোড়পত্র প্রকাশ করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। তাতে দেখা যায়, এ নিয়ে টানা নয় সপ্তাহ দেশটির বিদেশি মুদ্রার রিজার্ভ কমলো। আগের সপ্তাহে যা ছিল ৫৩৭ দশমিক ৫২ বিলিয়ন ডলার। ওই দিন প্রতি ডলারের বিনিময় মূল্য ৮২ ভারতীয় রুপি ছাড়িয়ে যায়। এ নিয়ে টানা ৪ সপ্তাহ ভারতীয় মুদ্রার অবনমন ঘটলো। রপির মান পুনরুদ্ধারে নানা চেষ্টা করে যাচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। তাতেও কোনো কাজ হচ্ছে না। মূলত এ কারণেই রিজার্ভ কমছে। ২০২১ সালের অক্টোবরে ভারতের রিজার্ভ ছিল ৬৪৫ বিলিয়ন ডলার। যা সর্বকালের সর্বোচ্চ। সেখানে থেকে প্রায় ১০০ বিলিয়ন ডলার রিজার্ভ কমেছে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম