ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

২ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২৫,  8:10 PM

news image

দুই দিনের সরকারি সফরে আগামী শনিবার (৮ নভেম্বর) নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার সকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনার উদ্দেশে রওনা হবেন এবং পৌঁছে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর আরিফপুর কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করবেন। পরে তিনি নিজ বাস ভবনে কিছু সময় অবস্থান শেষে সার্কিট হাউজে নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটাবেন। সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। পরদিন সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ফিরে আসবেন। এর আগে, গত ২৯ অক্টোবর রাষ্ট্রপতির প্রটোকল অফিসার লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম