ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৬,  10:51 PM

news image

আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন তিনি।


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত এফএসআরইউতে (ভাসমান এলএনজি টার্মিনাল) বর্তমানে ফ্রিজিং চলছে। ফ্রিজিং শেষ হলে বিকেল থেকেই গ্যাস সঞ্চালন শুরু হবে। এর ফলে গ্যাসের অভাবে বন্ধ পাওয়ার স্টেশন এখন আবারও চালু হবে। তবে আগের মতো গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে অন্তত ২ থেকে ৩ দিন লাগবে।


অতিরিক্ত বিদ্যুৎ বিল ইস্যুতে ইকবাল হাসান মাহমুদ বলেন, বিদ্যুতের ভুতুড়ে বিলের অভিযোগের বিষয়ে যখন আমাদের কাছে আসতে বলা হয়, তখন কেউ তো আসে না। তবে যেসব অভিযোগ আসছে, সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আজ রুটিন বৈঠক হয়েছে। যেহেতু প্রতিবেশী দেশ, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে কথা হয়েছে। এ ছাড়া পাইপলাইন দিয়ে আরও বেশি ডিজেল দিতে বলা হয়েছে।


পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা সম্পর্কে কিছু বলতে চাই না, উনি অনেক কিছুই বলেন। দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম