ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

২ চুলার গ্যাস ১০৫ টাকা বৃদ্ধির প্রস্তাব

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২২,  6:03 PM

news image

সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের দুই চুলার গ্রাহকের গ্যাসের দাম ১০৫ টাকা এবং এক চুলার গ্রাহকের গ্যাসের দাম ৬৫ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি।  গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে মঙ্গলবার (২৩ মার্চ) রাজধানীর ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে দ্বিতীয় দিনের মতো শুনানি করে বিইআরসি। সকালে শুনানি হয় সুন্দরবন গ্যাস বিতরণ কোম্পানির প্রস্তাবের ওপর। সংস্থাটি খুলনা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ করে। বিকালের শুনানিতে অংশ নেয় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি। সংস্থাটি বগুড়া, সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ করে। বিইআরসির কারিগরি কমিটি দুই কোম্পানির প্রস্তাবিত গ্যাসের দাম যাচাই-বাছাই করে গ্রাহকদের দুই চুলার গ্যাসের দাম ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৮০ টাকা এবং এক চুলার গ্যাসের দাম ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা করার সুপারিশ করে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম