ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

২৯ হাজার টন সয়াবিন তেল বন্দরে, আসছে আরও ৪৩ হাজার টন

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২২,  6:44 PM

news image

ভোজ্যতেল নিয়ে সারা দেশে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই অব্যাহত রয়েছে আমদানি। চট্টগ্রাম বন্দরে ২৯ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে এসেছে দুটি জাহাজ। এছাড়া আরও ৪৩ হাজার টন সয়াবিন তেল নিয়ে আগামী শনিবার আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে। বুধবার (১৬ মার্চ) সকালে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। বন্দরের কর্মকর্তারা জানান, গত ১১ মার্চ ‘এমটি লুকাস’ নামে একটি মাদার ট্যাংকার এনেছে ১২ হাজার টন অপরিশোধিত সয়াবিন। এর মধ্যে টিকে গ্রুপের শবনম ভেজিটেবল অয়েল এনেছে ৪ হাজার টন, আর সুপার অয়েল রিফাইনারি এনেছে ৮ হাজার টন। এছাড়া ১২ মার্চ বহির্নোঙরে আসা ‘এমটি প্যাসিফিক রুবি’তে এসেছে ১৭ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল।

এর মধ্যে রয়েছে মেঘনা এডিবল অয়েল রিফাইনারির ৭ হাজার টন সিটি এডিবল অয়েলের ১০ হাজার টন। এছাড়া ৪২ হাজার টন সয়াবিন তেল নিয়ে আরেকটি জাহাজ আগামী শনিবার চট্টগ্রাম বন্দরের আউটারে আসার কথা রয়েছে। এদিকে সংশ্লিষ্টরা জানান, জাহাজ থেকে অপরিশোধিত সয়াবিন তেল রিফাইনারিতে নিয়ে পরিশোধের পর আমদানিকারকরা বাজারজাত করেন। খালাস ও পরিশোধন শেষে আমদানি করা তেল বাজারে ছাড়তে ১৫ দিন থেকে ১ মাস লেগে যেতে পারে। চট্টগ্রাম বন্দর ও আমদানিকারক সূত্রে জানা গেছে, জাহাজ থেকে খালাস করে এসব তেল প্রথমে রাখা হবে পতেঙ্গার ট্যাংক টার্মিনালে। এরপর সেখান থেকে শুল্ক কর পরিশোধ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের কারখানায় পরিশোধন করবে। এরপর সব প্রক্রিয়া শেষ করে বাজারে ছাড়া হবে তেল। চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, বর্তমানে দেশে নিয়মিত তেলবাহী জাহাজ আসছে। তেল নিয়ে সর্বশেষ ১১ ও ১২ মার্চ দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। এসব জাহাজে ২৯ হাজার টন সয়াবিন তেল আছে। ওই দুটি জাহাজ থেকে তেল খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম