ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

২৮১ কি.মি. বেগে ধেয়ে আসছে হারিকেন মিল্টন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ অক্টোবর, ২০২৪,  4:46 PM

news image

আরও শক্তি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন (ঘূর্ণিঝড়) মিল্টন। এখন এটি ক্যাটাগরি ফাইভ ঝড়ে পরিণত হয়েছে। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি। এনএইচসি বলছে, মিল্টন ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে। এর ঝড়ো বাতাসের গতিবেগ ২৮১ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। বুধবার রাতে বা বৃহস্পতিবার ভোরে এটি উপকূলে আছড়ে পড়তে পারে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পরিচালক কেন গ্রাহাম বলেছেন, মিল্টন রেকর্ড ভাঙা গতিতে ক্যাটাগরি ফাইভ হারিকেনে পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এর বাতাসের গতিবেগ ১৪৮ কিলোমিটার/ঘণ্টা পর্যন্ত বেড়েছে। ঘূর্ণিঝড় সামনে রেখে ফ্লোরিডিবাসীকে সবচেয়ে বড় উচ্ছেদ প্রচেষ্টার জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। রাজ্যের গভর্নর রন ডিস্যান্টিস সতর্ক করে বলেছেন, সাধারণ মানুষকে সরিয়ে নেয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের ধরে নিতে হবে এটি একটি দানব আকারে আঘাত হানতে চলেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম