ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

২৭ দিনে রেমিট্যান্স এলো ১৬৭ কোটি ডলার

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২৩,  7:06 PM

news image

চলমান ডলার সংকটের মধ্যেই প্রবাসী আয় বাড়ছে। জানুয়ারি মাসের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৭ কোটি ডলার।সোমবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যসূত্রে জানা গেছে, জানুয়ারির প্রথম ২৭ দিনে ১৬৭ কোটি ডলার আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দৈনিক হিসাবে যার পরিমাণ ৬ কোটি ১৮ লাখ ডলার। রেমিট্যান্সের এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ১৯১ কোটি ৫৮ লাখ ডলার অতিক্রম করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, জানুয়ারির প্রথম ২০ দিনে ১৩১ কোটি ৫২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

আর প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯২ কোটি ৮৬ লাখ ডলার। চলতি মাসের ২৭ দিনে যে পরিমাণ প্রবাসী আয় দেশে এসেছে, তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ২২ কোটি ৬ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৮৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪০ কোটি ৫২ লাখ ডলার, আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে জানা যায়, গত জুলাইয়ে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। এর পরের মাসে কিছুটা কমে আসে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। এর পরের মাস সেপ্টেম্বরে এসে মাসের ব্যবধানে এক লাফে ৫০ কোটি ডলার রেমিট্যান্স কম আসে। ওই মাসে মোট প্রবাসী আয়ের হিসাব দাঁড়ায় ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার। অক্টোবরে আরেক দফা কমে মোট রেমিট্যান্স আসে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার। পরে নভেম্বরে এসে আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করে বৈধ চ্যানেলে পাঠানো প্রবাসীদের আয়ের অঙ্ক। এ মাসে মোট রেমিট্যান্স আসে ১৫৯ কোটি ৫২ লাখ ডলার। আর বিদায়ী বছরের শেষ মাসে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম