ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৬,  10:28 PM

news image

২৭ জুলাইয়ের মধ্যে ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০ জুন থেকে এই রুটের টিকিট বিক্রি শুরু হবে।

সোমবার (১৫ জুন) সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান। তিনি বলেন, দায়িত্ব নেয়ার পর বিমানের ব্যবস্থাপনা ও প্রবাসীদের সুবিধা বাড়াতে কাজ চলছে।

মন্ত্রী জানান, ২০২৫ সালের ১ জুলাই ফ্লাইটটি স্থগিত হয়। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর ৩০ জুনের মধ্যে ফ্লাইট চালুর নির্দেশ দেয়। জাপান কর্তৃপক্ষ প্রস্তুতির জন্য কিছু সময় চেয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘জাপান সিভিল এভিয়েশন ব্যুরোর সেফটি অডিট চালাতে ৪৫ দিন সময় লাগবে। সেই কারণে ২৭ জুলাই ফ্লাইট চালু হবে।’ তিনি আরও জানান, আপাতত সপ্তাহে একটি ফ্লাইট চলবে। পরে ফ্লিট বাড়ানো সাপেক্ষে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, জাপানে অনেক বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী রয়েছেন। ফ্লাইট চালুতে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি আরও জানান, ১৬ ডিসেম্বরের মধ্যে ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করতে কাজ চলছে এবং জাপানের সঙ্গে জুলাইয়ের মধ্যে চুক্তি করার চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম