ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

২৪ সদস্যের বাংলাদেশ দলে সুযোগ পেলেন কারা

#

ক্রীড়া প্রতিবেদক

২০ মার্চ, ২০২৫,  7:51 PM

news image

এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে নামার আগে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতিমধ্যে দেশ ছাড়া এই দলে অনুমিতভাবেই আছেন হামজা চৌধুরী। আগের ঘোষিত ২৯ জনের দল থেকে বাদ পড়েছেন তিন ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা ও আরিফ হোসেন এবং ডিফেন্ডার তাজ উদ্দিন। ইতালিপ্রবাসী ফাহামিদুলের বাদ পড়ার বিষয়টি আগেই জানাজানি হয়েছিল। এই দলে গোলকিপার তিনজন, রক্ষণভাগে সাতজন, আক্রমণভাগে খেলবেন পাঁচজন। মাঝমাঠের খেলোয়াড়দের আধিক্য বেশি—নয়জন। হামজার সঙ্গে অধিনায়ক জামাল ভূঁইয়া, শেখ মোরছালিনের মতো উঠতি তারকা, কানাডায় দীর্ঘ দিন কাটিয়ে আসা সৈয়দ শাহ কাজেম কিরমানি আছেন এই তালিকায়। শাহ কাজেমের আরেক পরিচয় বাংলাদেশের সাবেক ক্রিকেটার হালিম শাহর ছেলে। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে (স্থানীয়দের কাছে পোলো গ্রাউন্ড নামে পরিচিত) আগামী মঙ্গলবার সন্ধ্যায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

ভারত ম্যাচের বাংলাদেশ দল

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: শাকিল আহাদ, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন।

মিডফিল্ডার: চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল আমিন, রাকিব হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম