ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৬,  5:24 PM

news image

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৪ মামলার পলাতক আসামি মো. মনির হোসেন মণ্ডল ওরফে ‘গাঁজা মনির’ কে ৫০০ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার ও একটি ধারালো ছোরাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


মঙ্গলবার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানার ডিঙ্গাভাঙ্গা এলাকার মাদবর বাড়ির মোড়ের আল-আমিন ইলেকট্রনিক দোকানের সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার মনির হোসেন মণ্ডল ডিঙ্গাভাঙ্গা এলাকার মৃত সবুর মণ্ডলের ছেলে।


পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় জেলার মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার এবং একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।


পুলিশ আরও জানায়, গ্রেফতার মনির হোসেন মণ্ডলের বিরুদ্ধে এর আগেও ২৪টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম