ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

২৪ ঘণ্টার হামলায় গাজায় নিহত ৩১০

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২৩,  4:51 PM

news image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে গত একদিনে ৩১০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় এই হত্যাযজ্ঞ চালিয়েছে দখলদার বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জাতিসংঘের এক রিপোর্টের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। গাজার ঘন জনবসতি এলাকাগুলোতে জল, স্থল ও আকাশ তিন দিক থেকেই আক্রমণ করেছে ইসরাইলি বাহিনী। জাতিসংঘ জানিয়েছে, শুক্রবার ও বৃহস্পতিবার গাজার বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। গাজা শহরের পূর্বে আল-দোরজ এলাকায় গোলাগুলি করেছে তারা। ওই ঘটনায় একটি বাড়ি ধসে পড়ে অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা শহরের পূর্বাঞ্চলের দুটি বাড়িতেও হামলা চালিয়েছে। সেখানেও অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে হামলা করেছে ইসরাইলি বাহিনী। এই হামলায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন ফিলিস্তিনি।  এদিকে দক্ষিণ গাজার খান ইউনিস শরণার্থী শিবিরের পশ্চিম এলাকার একটি আবাসিক ভবনেও আক্রমণ করা হয়েছে। সেখানে অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের বরাত দিয়ে জাতিসংঘ জানিয়েছে, ৭ অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত ১৭ হাজার ৫০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। যাদের মধ্যে ৭০ শতাংশই রয়েছেন নারী ও শিশু। শুধু তাই না, এই সময়ে ইসরাইলি হামলায় ৪৬ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম