ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  9:43 PM

news image

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংক্রমণ কমে গেলে চলতি মাসের শেষের দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন সংযুক্ত ক্রিটিক্যাল কেয়ার, ডায়ালাইসিস ইউনিট ও অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এ মাসের শেষের দিকে স্কুল খুলে দেওয়া হবে। এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী বলেন,

করোনা সংক্রমণ কমে আসায় ২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে কোনো আপত্তি থাকবে না। মন্ত্রী বলেন, ‘২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী কথা বলছেন। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই। তবে আমাদের পরামর্শ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে যেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়। আর স্কুল-কলেজের যেসব ছেলে-মেয়ে এখনো টিকা নেয়নি, তারা যেন দ্রুত সময়ের মধ্যে করোনার টিকা নিয়ে নেয়।’ উল্লেখ্য, করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী হওয়ায় গত ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সিদ্ধান্ত অনুযায়ী, ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। পরে ২ ফেব্রুয়ারি দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সে অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম