ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

২১ দিন সব কোচিং সেন্টার বন্ধ থাকবে

#

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২২,  10:35 PM

news image

এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র রোধে ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠ, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী একথা জানান। তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে শুরু হবে। পরীক্ষা ৩ ঘণ্টায় পরিবর্তে ২ ঘণ্টা হবে। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ২০ মিনিট। উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট, ‍সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় বন্যার কারণে পরীক্ষা স্থগিত করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম