ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

২০ মে থেকে ২৩ জুলাই সমুদ্রে মাছ ধরা নিষেধ

#

নিজস্ব প্রতিনিধি

১১ মে, ২০২৩,  9:57 PM

news image

দেশের সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। আগামী ২০ মে থেকে নিষেধাজ্ঞা শুরু হয়ে ২৩ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। বৃহস্পতিবার (১১ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বছরের মতো এবারও ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ থাকবে। দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মো. ইফতেখার হোসেন বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশের উপকূলীয় বিভাগ ও জেলাগুলোতে নিষেধাজ্ঞার এ কার্যক্রম বাস্তবায়ন করবে। এ সময়ে ভিজিএফ কার্ডের মাধ্যমে নিবন্ধিত জেলেদের খাদ্যসহায়তা দেবে সরকার। উল্লেখ্য, ২০২২ সালেও ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সমুদ্রে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছিল সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম