ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

২০২৪ সালে ১৫ নারীসহ ৪ শতাধিক মৃত্যুদণ্ড করেছে ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২৪,  5:01 PM

news image

২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট মাসের মধ্যে ইরানে ১৫ জন নারীসহ ৪ শতাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শুধু আগস্ট মাসেই অন্তত ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ১১ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল। প্যানেলটি সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানে অনেক ক্ষেত্রে অস্বচ্ছ এবং ত্রুটিপূর্ণ বিচারপদ্ধতি অনুসরণ করে লঘুপাপে গুরুদণ্ড দেওয়া হচ্ছে। বিশেষ করে, মাদক সংক্রান্ত অপরাধের আসামিদের মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়নি। এমনকি, মিথ্যা মামলায় ফেঁসে যাওয়া নিরপরাধ ব্যক্তিদেরও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনের দায়েও অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ২০২১ সালের পর থেকে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার ক্রমশ বাড়ছে। গত বছরও ইরানে ৪ শতাধিক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে বর্তমানে বিশ্বে শীর্ষে রয়েছে দুই দেশ— ইরান এবং চীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম