ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

২০২৪ সালের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন : ইসি আনিছুর

#

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০২৩,  6:07 PM

news image

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ‘২০২৪ সালের গোড়ার দিকে একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তারিখ ঠিক করিনি।’ আজ শনিবার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আনিছুর রহমান বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা আজকে থেকে শুরু হয়ে গেল।’  আনিছুর রহমান, ‘ব্যালটে ভোট হবে। কাজেই চ্যালেঞ্জটা বেশিই থাকবে। নির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, আইনে প্রিসাইডিং অফিসারের ভোট বন্ধ করার ক্ষমতা দেওয়া আছে। এগুলো জানতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তার কেন্দ্রের দায়িত্ব উপলব্ধি করতে হবে। সম্প্রতি আইন করে প্রিসাইডিং কর্মকর্তার ক্ষমতা বর্ধিত করা হয়েছে। একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করাটাই সার্থকতা হবে ইসির। আমরা চাইব নির্বাচন শুধু অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নয়, বিশ্বাসযোগ্য হতে হবে। দেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো সেই উচ্চতায় গিয়ে পৌঁছায়নি।’ নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘মাস্টার ট্রেইনার হিসেবে আপনাদের সব জানতে হবে। নয়তো মাঠে গিয়ে প্রশিক্ষণ দিলে ভুল হবে।’ আরেক নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পেশাদারির সঙ্গে, সাহসের সঙ্গে ভোটের মাঠে দায়িত্ব পালন করতে হবে।’ প্রশিক্ষকদের উদ্দেশে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবেন এই প্রত্যাশা করি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম