ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

২০২৩ সালের আগেই সরকার পরিবর্তন হবে : নূর

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০২২,  9:19 PM

news image

‘আগামী ২০২৩ সালের আগেই সরকার পরিবর্তন হবে’ বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। শনিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নূর বলেন, ছাত্রলীগ-যুবলীগকে সরকার ঘোড়ার মতো রাস্তায় নামিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন, কীভাবে তারা সুপ্রিম কোর্টকে রক্তাক্ত করেছে। তাদের পরিচয় প্রকাশ্যে আসার পরেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আপনার বাবা ৭২ সালে যেভাবে বাকশাল কায়েম করেছে,

আপনি (শেখ হাসিনা) সেটা করতে চাইলে এই দেশের জনগণ তা প্রতিহত করবে। আগামী ২০২৩ সালের আগেই সরকার পরিবর্তন হবে। তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা পাগল হয়ে গেছে। তারা কিন্তু প্লেনের ডবল টিকিট করে রেখেছে। পরিস্থিতি খারাপ হলেই তারা উড়াল দেবে। নুরুল হক নূর বলেন, সরকারের দোসররা কোটি কোটি টাকা বাইরে পাচার করেছে। তারা না হয় বিমানে উড়াল দিয়ে রেহাই পেতে পারে, কিন্তু আপনারা যারা তৃণমূলে রাজনীতি করছেন, আপনাদের তো দেশে থাকতে হবে। মানুষ রাস্তায় নামলে কিন্তু আপনারা পালানোর রাস্তা খুঁজে পাবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম