ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

১ ঘন্টা ২৫ মিনিটের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন কমলা

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর, ২০২১,  4:51 PM

news image

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা পেলেন; তবে, তা অল্প সময়ের জন্য। স্থানীয় সময় গতকাল শুক্রবার প্রায় দেড় ঘণ্টার জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে যেতে হওয়ায় ৮৫ মিনিট ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন কমলা হ্যারিস। হোয়াইট হাউসের বরাতে বিবিসি জানিয়েছে, শুক্রবার কোলনোস্কপি করাতে অজ্ঞান করা হয় প্রেসিডেন্ট বাইডেনকে। সে সময়টুকু নিয়মানুসারে হোয়াইট হাউসে নিজের কার্যালয়ে বসে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন কমলা হ্যারিস। পরে বাইডেনের চিকিৎসক আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টকে সুস্থ এবং দায়িত্ব পালনে সক্ষম বলে ঘোষণা দেন। ভাইস প্রেসিডেন্টের অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালনের এমন নজির যুক্তরাষ্ট্রে এর আগেও দেখা গেছে। ২০০২ ও ২০০৭ সালে একইভাবে চিকিৎসার কারণে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লু বুশের অনুপস্থিতির সময়টায় সাময়িক প্রেসিডেন্ট করা হয়েছিল তৎকালীন ভাইস প্রেসিডেন্টকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম