ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

১ কোটি নিম্নআয়ের পরিবারের কাছে টিসিবির পণ্য বিক্রি শুরু আগামীকাল

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২২,  6:09 PM

news image

দেশের ১ কোটি নিম্নআয়ের পরিবারের জন্য রোববার (২০ মার্চ) থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে। দুই কিস্তিতে এই পণ্য দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রথম কিস্তি ২০ থেকে ৩০ মার্চ এবং দ্বিতীয় কিস্তি পাবে ৩ থেকে ২০ এপ্রিল। তথ্য মতে, প্রত্যেক পরিবার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দামে ২ কেজি চিনি, ৬৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল ও ৫০ টাকা দামে ২ কেজি ছোলা পাবে। পণ্য বিক্রির সুবিধার জন্য দেশব্যাপী সুবিধাভোগী পরিবারগুলোর তালিকা তৈরি করে বিশেষ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এর মাধ্যমেই পণ্য দেওয়া হবে। তবে ঢাকা সিটি কর্পোরেশননের ১২ লাখ এবং বরিশাল সিটি কর্পোরেশনের ৯০ হাজার পরিবারকে কার্ড দেওয়া সম্ভব না হওয়ায় তাদেরকে ভ্রাম্যমান ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া হবে। ফ্যামিলি কার্ডধারীদের আগের দিনই পণ্য বিক্রির স্থান ও সময় জানানো হবে। পাশাপাশি প্রকৃত প্রাপকই যেন টিসিবির এসব পণ্য পান, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান টিপু মুনশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম