ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ৫ মার্চ

#

২৬ ফেব্রুয়ারি, ২০২৫,  9:06 PM

news image

দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে  ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান তিনটি বিষয়বস্তুর ওপর পরীক্ষা নেওয়া হবে। উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করেই ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। বিজ্ঞপ্তি অনুসারে, ভর্তির জন্য বুধবার (৫ মার্চ) দুপুর ১২টা থেকে আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনের সময় বৃদ্ধি করা হবে না। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি ১৫০০.০০ (এক হাজার পাঁচশত মাত্র) টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০.০০ (পাঁচশত মাত্র) টাকা আবেদন ফির সঙ্গে যোগ হবে। আবেদন করার পদ্ধতি জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ পাওয়া যাবে। পরীক্ষাকেন্দ্রের তালিকা থেকে আবদেনকারী একটি কেন্দ্র পছন্দ করতে পারবে। পছন্দকৃত কেন্দ্রই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আবেদনের সময়সীমা শেষে কোনোভাবেই পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা যাবে না। 

ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ

১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর ৭. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ৮. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ১১ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ ১৩. গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, গাজীপুর ১৪, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর ১৬, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ১৭. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ ও ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর ও ২০. ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটি সংখ্যক পরিমাণ)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম