ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯ কর্মকর্তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৪,  5:05 PM

news image

অতিরিক্ত পুলিশ সুপার থেকে ১৯ পুলিশ কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব আবু সাঈদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন। তবে পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ অথবা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন অথবা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন ঢাকার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার শাহনাজ বেগম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ নাছের রিকাবদার, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মইনুল হক, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহজাহান হোসেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. মারূফ আব্দুল্লাহ, অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ইয়াছিন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক আহমেদ, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল্লাহ এবং খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া আফরোজ। ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী, খুলনা পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম রুহুল কুদ্দুস, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মফিজুল ইসলাম, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদ, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, খাগড়াছড়ির মহালছড়ির ৬ষ্ঠ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার দেব এবং র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম