ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২৩,  5:26 PM

news image

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এবার লিখিত পরীক্ষায় ২৬ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে স্কুল পর্যায়ের ১৯ হাজার ৯৫ জন, স্কুল পর্যায়-২ এ ২ হাজার ১০১ জন ও কলেজ পর্যায়ে ৫ হাজার ৪৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এনটিআরসিএর সদস্য এস এম মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি জানানো হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠিয়ে ফলাফল জানিয়েছে এনটিআরসিএকে কারিগরি সহায়তা দেওয়া প্রতিষ্ঠান টেলিটক। প্রার্থীরা যেভাবে ফল দেখবেন : নির্ধারিত লিংকে প্রবেশ করে প্রার্থীরা ফল দেখতে পারবেন। নির্ধারিত স্থানে রোল নম্বর ইনপুট দিয়ে ও পরীক্ষা নির্বাচন করে ফল দেখা যাবে। উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ শুরু করে এনটিআরসিএ। সে বছর প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের কথা থাকলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। পরে ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারিতে ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরে উত্তীর্ণ ১ লাখ ৪ হাজার ৮২৫ জন প্রার্থী গত ৫ ও ৬ মে লিখিত পরীক্ষায় অংশ নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম