ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

১৫০ উপজেলায় স্কুলে মিড ডে মিল চালু হবে অক্টোবরে: গণশিক্ষা উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০২৫,  6:33 PM

news image

দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামী অক্টোবর মাস থেকে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘দেশে সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ। বাকি ২২ দশমিক ১ শতাংশ জনগোষ্ঠী নিরক্ষর। তবে, সত্যিকার অর্থে সাক্ষরতার হার আরো কম হতে পারে। আগের সরকার প্রকৃত সাক্ষরতার হার চেপে রেখেছে। স্কুলে স্কুলে ভিজিট করে দেখা গেছে, প্রকৃত স্বাক্ষর নয় অনেক শিক্ষার্থী রয়েছে।’ যেসব শিক্ষার্থী পিছিয়ে রয়েছে, তাদের বিশেষ ব্যবস্থায় সাক্ষর করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বিধান রঞ্জন। তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষার বর্তমান লক্ষ্যই হলো শিশুকে সাক্ষর করে তোলা। প্রকৃত সাক্ষর না হয়ে শিক্ষার্থীরা হাইস্কুলে যাওয়ায়, তাদের শিক্ষার মাঝে একটি বড় গ্যাপ থেকে যাচ্ছে।’স্কুলে ছুটি কমিয়ে আনার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘স্কুলগুলো বছরে মাত্র ১৮০ দিন খোলা থাকে। তাই অপ্রয়োজনীয় ছুটিগুলো কমিয়ে আনার চেষ্টা করছে সরকার।’দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের শূন্য পদ পূরণের চেষ্টা চলছে বলেও জানান বিধান রঞ্জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম