ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি'র ফল প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি, ২০২২,  3:53 AM

news image

২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ হতে পারে বলে জানা গেছে। সূত্র জানায়, ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। এর আগে গত সপ্তাহে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে ফল প্রকাশের সময় চেয়ে প্রস্তাব দেয় এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার বলেন,

আমরা ১১ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করে ফেলব। এরপর প্রধানমন্ত্রী যেদিন অনুমোদন করবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। সেটা ১২-১৪ ফেব্রুয়ারির মধ্যেই হবে। এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রী এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। আমরা আমাদের কাজ এগিয়ে রাখছি। ১০ তারিখের পরে যেকোনো দিন এইচএসসির ফল প্রকাশ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম