ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৪ জুনের রেলের অগ্রিম টিকিট মিলছে আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২৪,  4:40 PM

news image

ঈদুল আজহা উপলক্ষে তৃতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীরা অনলাইনে এই টিকিট ক্রয় করতে পারছেন। বিক্রির তৃতীয় দিন আজ মঙ্গলবার আগামী ১৪ জুনের ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি, আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। বরাবরের মতো এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ৫ দিনের ট্রেনের আসন বিক্রি করা হবে। বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনায় বলা হয়, এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি, যা শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। ২ জুন থেকে যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় বিক্রি করা হবে। বিক্রির দ্বিতীয় দিন গতকাল সোমবার (৩ জুন) ১৩ জুনের ট্রেনের টিকিট বিক্রি হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছিল পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি, আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছিল দুপুর ২টা থেকে। বিক্রি শুরু হওয়ার ৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমাঞ্চলের টিকিট প্রায় সবই শেষ হয়ে যায়। ১৪ হাজার ১৫৭টি টিকিটের মধ্যে প্রায় ১৪ হাজার টিকিট বিক্রি হয়ে যায় এ সময়। আর প্রথম আধা ঘণ্টায় টিকিট পেতে হিট হয় ১ কোটি ৯০ লাখ। অন্যদিকে, দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হওয়ার সাড়ে ৪ ঘণ্টার মধ্যে টিকিট বিক্রি হয়ে যায়। এ অঞ্চলের জন্য বরাদ্দ ছিল ১৫ হাজার ৮১১টি টিকিট। প্রথম আধা ঘণ্টায় এই অঞ্চলের টিকিট পেতে হিট পড়ে ১ কোটি ১ লাখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম