ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

১৪৫ দিন পর নয়াপল্টন কার্যালয়ে রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৩,  8:46 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দীর্ঘদিন কারাভোগের পর গত মঙ্গলবার (২৫ এপ্রিল) মুক্তি পেয়েছেন। আটকের ১৪৫ দিন পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় দপ্তরে এসেছেন তিনি। রোববার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি দলীয় কার্যালয়ে আসেন। দলীয় কার্যালয়ে আসলে রিজভীকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিংসহ কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় রুহুল কবির রিজভী বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। খালেদা জিয়াকে এই মুহূর্তে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিতে হবে। গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সাড়ে চারশো নেতাকর্মীর সঙ্গে রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দীর্ঘ চার মাস ২০ দিন পর কারাগার থেকে মুক্তি পান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম