ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

১৪৩ দিনে কোরআনে হাফেজ ৯ বছরের শিশু

#

নিজস্ব প্রতিনিধি

২৫ অক্টোবর, ২০২৫,  9:52 PM

news image

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া গ্রামের ৯ বছর বয়সী মো. আরফান হোসাইন অভূতপূর্ব এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এই খুদে শিক্ষার্থী মাত্র ১৪৩ দিনে সম্পূর্ণ পবিত্র কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। তার এই অসাধারণ অর্জনে এলাকায় বইছে আনন্দের বন্যা । পারিবারিক সূত্রে জানা গেছে, তিন ভাই-বোনের মধ্যে আরফান সবচেয়ে ছোট। মাত্র ১৪৩ দিনে পুরো কোরআন হেফজ সম্পন্ন করে সে তার পরিবারসহ পুরো এলাকাকে গর্বিত করেছে। আরফান বর্তমানে ইসলামপুর কামিল মাদ্রাসার কওমি বিভাগের ছাত্র। এর আগে সে অধ্যয়ন করেছে কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসায়। আরফান হোসাইন হচ্ছেন সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের বিশিষ্ট আলেম ও শিক্ষক হাফেজ আব্দুল্লাহ আল মাসরুর (লাভু হুজুর) এর দ্বিতীয় সন্তান। লাভু হুজুর বর্তমানে কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসার উপাধ্যক্ষ এবং কুচিয়ামোড়া মিত্রপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে ইসলামপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ফখরুদ্দীন রাজি বলেন, ১৪৩ দিনে কোরআন মুখস্থ করা আমাদের মাদ্রাসার ইতিহাসে এই প্রথম। হাফেজ মোহাম্মদ আরফান আমাদের জন্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। তিনি বলেন, কোরআন হেফজ করা প্রতিটি মুমিনের জন্য মহান ইবাদত ও পরম সৌভাগ্যের বিষয়। রাসুলুল্লাহ (সা.) কোরআন মুখস্থ করার প্রতি বিশেষ তাগিদ দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম