ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

১৪০ কিলোমিটার গতিতে চীনে টাইফুনের আঘাত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুলাই, ২০২৩,  5:00 PM

news image

চীনের দক্ষিণ উপকূলে শক্তিশালী টাইফুন তালিম আঘাত হেনেছে। উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার। মঙ্গলবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১৭ জুলাই) ১০টা ২০ মিনিটের দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়ানডং প্রদেশে টাইফুন আঘাত হানে। এর ফলে উপকূলের প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। শক্তিশালী এই ঝড়ের কারণে শত শত ফ্লাইট ও ট্রেনের শিডিউল বাতিল করা হয়। চীনের আবহাওয়া প্রশাসন বলেছে, টাইফুনটি মঙ্গলবার সকালের মধ্যে গতি হারাতে পারে এবং বুধবার উত্তর ভিয়েতনামের দিকে এগোনের সাথে সাথে দুর্বল হয়ে পড়তে পারে। এ ছাড়া এই টাইফুনের জেরে ২০ ফুট পর্যন্ত উঁচু ঢেউ দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানে আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম