ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

১৩ দিনে বঙ্গবন্ধু টানেলে যত টাকা টোল আদায়

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৩,  4:39 PM

news image

চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ১৩ দিনে চলাচল করেছে ৮৯ হাজার ৩২৮টি যানবাহন। এসব যানবাহনের কাছ থেকে টানেল ব্যবহারের বিপরীতে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৫ লাখ ৮২ হাজার টাকা। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী তানভীর রিফা বিষয়টি নিশ্চিত করে বলেন, টানেলে টোল আদায় ও যানবাহন চলাচল প্রতিনিয়ত বেড়ে চলছে। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকাল ছয়টায় সর্বসাধারণের গাড়ি চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম