ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

১৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিবেদক

০৯ আগস্ট, ২০২৫,  5:41 PM

news image

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৩ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।   শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পাটুরিয়া এক নম্বর ঘাট পয়েন্ট থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্না লাল নন্দী জানান, পদ্মার স্রোতে জেটি ভেসে যাওয়া এবং দুই নম্বর ঘাটও নদীতে বিলীন হয়ে যাওয়ায় বন্ধ ছিল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল।   তিনি আরও বলেন, গত মঙ্গলবার (৫ আগস্ট) পদ্মা নদীর স্রোতে যাত্রী ওঠানামার একটি জেটি নদী গর্ভে বিলীন হয়েছে যায় এবং বাকিটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে। ঘাট স্থানান্তর করার পর শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাম্পের গোড়া থেকে মাটি সড়ে যাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার (৯ আগস্ট) সকালে পাটুরিয়ার বিআইডব্লিউটিএর এক নম্বর ঘাট লঞ্চ চলাচলের জন্য দেওয়া হলে ১৩ ঘণ্টা পর সীমিত পরিসরে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম